রাজধানীর জুরাইন মিরুর বাজারের দারোয়ানকে হত্যা করে গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার নিহতের নাম মাঝি (৬০) বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার দিনগত রাত ১টার পর যেকোনো সময় এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক দোকানদার জানান, সোমবার রাত ১২টা পর্যন্ত মালামাল নামানোর পর আমরা সবাই চলে যাই।

এরপর দারোয়ান মাঝি পাহারা শুরু করেন। সকালে এসে বাজারের গেট খোলা দেখে তাকে ডাকাডাকি শুরু করি। পরে তার মরদেহ দেখতে পাই।

এদিকে, ঘটনাস্থলে কদমতলী থানা পুলিশ উপস্থিত হয়েছে বলে জানা গেছে। চুরি হওয়া গরু দু’টি বাজারের কোনো এক মাংস বিক্রেতার।

এআই/