রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
ছাত্রকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে তাদেরকে আটক করে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়।
আটকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আবু খায়ের মোস্তফা ওরফে রিনেট এবং একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী হিরক।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে ইফতেখার শাহরিয়ার নামের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা জানার পর তৎক্ষণাৎ অভিযুক্ত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





