ঢাকার ধামরাই উপজেলায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিকেল চারটার দিকে উপজেলার জয়পুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে মোটারসাইকেলে করে আশুলিয়ার নয়ারহাট এলাকার উদ্দেশে রওনা দেয় হৃদয়, মানিক ও মৃদুল।

ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেল টিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার পর বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

মুহিব