জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
এর আগে শুক্রবার বেলা ১২টা ১০ মিনিটে তাকে বহনকারী প্রিজনভ্যানটি ঢাকার উদ্দেশে রওনা হয় বলে জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার মজিবর রহমান।
রোববার সকালে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাশেমের বিরুদ্ধে আনীত ১৪টি অপরাধের বিচারের রায় ঘোষণা করার কথা রয়েছে।
এর আগে ২০১৩ সালের ১৮ নভেম্বর মীর কাশেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের বিচারকাজ শুরু হয়। ১১ ডিসেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। ২০১৪ সালে ৫ সেপ্টেম্বর ১৪টি অভযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
এআর





