মিরপুরে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে নির্যাতন করে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)'র বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
নিহতের স্ত্রী মমতা সুলতানা লুসি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ওসিসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন, এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাজকুমার, কনস্টেবল আসাদ, কনস্টেবল রাশেদুল, সোর্স নাসিম, সোর্স পলাশ, সোর্স ফয়সাল, সোর্স খোকন ও মিথুন।
ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হকের আদালতে রবিবার এ মামলাটি দায়ের করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে সিএমএম আদালতকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মিরপুর থানায় ১৩ জুলাই এসআই জাহিদের হেফাজতে থাকা মাহবুবুর রহমান সুজনের মৃত্যু হয়। এ ঘটনায় এসআই জাহিদকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ঢাকা,কেএ ২০ জুলাই(টাইমনিউজবিডি.কম) এসআর





