সোনার বার আত্মসাৎ মামলায় রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিবলী মোহনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকাল সাড়ে ৩টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিচালক যতন কুমার রায়।
এর আগে দুপুর ১২টায় একই মামলায় গাড়িচালক সমীর বিশ্বাস ও স্বর্ণ বহনকারী মো. মাহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৩১ মার্চ ১৪৯টি সোনার বারসহ পুলিশের উপপরিদর্শক মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাদের সোর্স রনিকে গ্রেতার করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় রমনা থানায় পুলিশের ৩ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা, একে, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





