ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মানহানি মামলায় দৈনিক যায়যায়দিনের সম্পাদকসহ ৪ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আদালত এ আদেশ দেন।
মামলার আসামিরা হলেন, দৈনিক যায়যায়দিনের প্রধান সম্পাদক সাঈদ হোসেন চৌধুরী, সম্পাদক কাজী রোকন উদ্দিন আহমেদ, প্রকাশক আবুল হোসেন মো. ফারুক এবং প্রতিবেদক সেগু মোস্তাফিজ।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১০ সালের ৪ অক্টোবর দৈনিক যায় যায় দিনে ‘কালাম এমপি হয়ে ধরাকে সরা জ্ঞান করছেন’ এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে ২০১০ সালের ২৭ অক্টোবর এ বিষয়ে মানহানি হয়েছে মর্মে আদালতে মামলা করেন।
[b]ঢাকা, জিই মার্চ ৪ (টাইমনিউজবিডি.কম)[/b]