রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

অভিযানকালে ২৩৯৫ টি মামলা ও ১৭,৮৮,২৮০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ৫৩ টি গাড়ি ডাম্পিং ও  ৩৬৬ টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২১৪ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭৪ টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৮ টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৬৩৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ২৯ টি মোটরসাইকেল আটক করা হয়।

দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে ।

এসএম