রাজধানীর মিরপুরের কাফরুলে এক চা-দোকানির লালসার শিকার হয়েছে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশু। যার বয়স ৭ বছর। 

রোববার সন্ধ্যায় ইবরাহীমপুরে এ ঘটনা ঘটে।

ছাত্রীর মায়ের অভিযোগ, সন্ধ্যায় তিনি তার মেয়ের হাতে একটি কাপ দিয়ে পাশের একটি চায়ের দোকানে চা আনতে পাঠান।

পরে ওই চা দোকানি ফুঁসলিয়ে মেয়েটিকে একটি গলিতে নিয়ে ধর্ষণ করে।

মেয়েটির মা আরও জানান, মেয়েটির চিৎকারে লোকজন ছুটে আসেন। তারা দেখতে পান চা দোকানি এ ঘটনায় জড়িত।

আহতাবস্থায় ওই স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম এ