মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ফুলহার গ্রামের গৃহবধূ আমেনা আক্তার হত্যা মামলায় ২ জনের ফাঁসির রায় প্রদান করেছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- মো: নাজিমউদ্দিন ও তার স্ত্রী লুৎফা বেগম।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় ট্রাইব্যুনালের বিচারক মো: শাহজাহান কবীর এ রায় প্রদান করেন।
২০০৬ সালের জানুয়ারিতে উপজেলার ফুলহার গ্রামে গৃহবধূ ফাতেমা আক্তার হত্যার ঘটনা ঘটে। নিহতের বাবা আইয়ুব আলী দেওয়ান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। তার স্বামীর নাম শেখ সালাহউদ্দিন।
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// কেএইচ