রাজধানীর উপকণ্ঠের আশুলিয়ায় বাংলাদেশে কমার্স ব্যাংকের একটি শাখায় ডাকাতি ও আট জনকে হত্যা মামলার প্রধান আসামি শামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তাকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ২১ এপ্রিল দুপুর আড়াইটা দিকে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় দুর্ধর্ষ ডাকাতি হয়। এসময় ডাকাতদের গুলিতে ব্যাংকের ব্যবস্থাপকসহ আটজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন ডাকাত সদস্যও রয়েছেন। তিনি গণপিটুনিতে নিহত হন।
কেএইচ





