দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানের আগাম জামিন নিয়ে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনের বিরুদ্ধে রুলের ব্যাখ্যা আগামী ১০ মার্চ দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
প্রথম আলোর আইনজীবী শাহদীন মালিক রুলের জবাব দেয়ার জন্য দুই সপ্তাহের সময়াবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী সোমবার ১০ মার্চ রুলের জবাব দেয়ার জন্য নির্দেশ দেন।
প্রথম আলোর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে আনা হবে না, সে বিষয়ে শুনানি চলছে।
প্রথম আলোর পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহদীন মালিক, শ ম রেজাউল হক।
অপরদিকে প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগ আনার পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার আব্দুর রব, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যাস্টিার রফিকুল ইসলাম মিঞা, অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এখনো পর্যন্ত শুনানি করছেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
গত ২ মার্চ আগাম জামিন নিয়ে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন সংশ্লিষ্ট বেঞ্চ।
প্রসঙ্গত, দৈনিক প্রথম আলো পত্রিকায় গত ২৮ ফেব্রুয়ারি 'মিনিটে একটি আগাম জামিন কীভাবে?' এবং ১ মার্চ '৬ থেকে ৮ সপ্তাহের স্বাধীনতা' শিরোনামে মিজানুর রহমান খানের লেখা দু’টি নিবন্ধ প্রকাশিত হয়।
[b]ঢাকা, জিই, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]