ফেনী সদর থেকে শহিদুল ও মহিউদ্দিন নামে যুবলীগের দুই নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার সময় উপজেলার রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে ফেনী সদরের হাসপাতাল এলাকা থেকে জনি ও শাখওয়াত নামে যুবলীগের অন্য দুই নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এদের নামে থানায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

অপর দিকে ফেনীর ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

পরে নিহত যুবককে এলাকার কয়েকজন লোক হাসপাতালে রেখে যান।

তার নাম-পরিচয় জানা যায়নি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে বুধবার রাতে রাজধানীর পল্লবীতে ১ যুবলীগ নেতাকে ধর্ষণের দায়ে গণপিটুনি এবং বগুড়ার ধুনটে আরেক যুবলীগ নেতাকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়।

ঢাকা, ১৭ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস