রাজধানীর খিলগাঁওয়ে ক্যাবল ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কাবিল বলে জানা যায়।
এ ঘটনায় আহত হয়েছেন একজন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম পলাশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল বিষয়টি জানান।
এসএইচ





