ঢাকার মিরপুরের মাজার রোডের‘জঙ্গি আস্তানা’সন্দেহেএকটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণের ৬ তলা ওই বাড়িতে এক জঙ্গি অবস্থান করছে খবর পেয়ে সোমবার (৪ সেপ্টেম্বর)মধ্য রাতে সেটি ঘিরে ফেলা হয় বলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন।
তিনি বলেন, “রাত ১টার দিকে ওই বাড়ি থেকে ৪ টি বোমা ছোঁড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।”
ওই বাড়িতে অভিযান শুরুর প্রস্ততি চলছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
এদিকে টাঙ্গাইলের এলেঙ্গায়ও ‘জঙ্গি আস্তানা’সন্দেহে র্যাব একটি বাড়ি ঘিরে রেখেছে বলে জানান তিনি।মুফতি বলেন, সেখান থেকে কয়েকজনকে আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বাড়িটি ঘিরে ফেলা হয়।
“ওই বাড়ি থেকে ছোঁড়া বোমার মধ্যে পেট্রল বোমাও রয়েছে। সেখানে আরও উন্নত বিস্ফোরক পদার্থ থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।”জানান মুফতি।
এমবি





