রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী বিরুদ্ধে ২৫৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর প্রেক্ষিতে সাংসদ এনামুলের বিরুদ্ধে মামলার সুপারিশ করে তদন্ত প্রতিবেদন পেশ করা হয়েছে।

মঙ্গলবার দুদক পরিচালক নূর আহমেদের কাছে এ প্রতিবেদন পেশ করেন তদন্ত কর্মকর্তা। প্রতিবেদনটি আজই পর্যালোচনার জন্য কমিশনে তোলা হবে।

দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।