পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে এবার নড়াইল আদালতে মামলা হয়েছে। প্রধানমন্ত্রী এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচীব প্রশান্ত কুমারকে জড়িয়ে টেলিফোনে আপত্তিকর মন্তব্য করায় বাদি এ মামলাটি করেছেন।
বুধবার ( ৫ অক্টোবর) নড়াইলের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ এর আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’র নড়াইল জেলা সাধারন সম্পাদক এম সাব্বির হোসেন। মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ প্রদান করেছেন। আগামী ২৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন।
মামলার বিরনে জানা যায়,গত ৭ আগষ্ট পল্লী সঞ্চয় ব্যাংকের একজন কর্মকর্তা জসীম সরকার ফেসবুকে প্রধানমন্ত্রী এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচীব প্রশান্ত কুমারের ছবি দিয়ে তার নীচে লেখেন “ একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান মন্ত্রী ও প্রশান্ত কুমারের অবদান ” এতে ক্ষিপ্ত হয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ঐ কর্মকর্তাকে টেলিফোনে বলেন ঐ “কুত্তার বাচ্চাদের কোন অবদান নাই,পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আমি,সব অবদান আমার”।
এ কথা বলার পরে জসিম উদ্দিন যখন বলে স্যার এই কথাগুলো আমার কাছে রেকর্ড করা আছে। এই কথা শুনে উত্তরে মিহির মজুমদার গালি দিয়ে বলেন“ঐ রেকর্ডগুলো ভর্তা বানিয়ে খাস,ইডিয়েট কোথাকার।
মামলার বাদি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর নড়াইল জেলা সাধারন সম্পাদক এম সাব্বির হোসেন জানান,পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের এহেন বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে,তার উন্নয়ন কর্মকান্ডকে তাচ্ছিল্য করা হয়েছে।
দেশের সরকারী কর্মচারীদের এহেন আচরন রাষ্ট্র প্রধানের অপমানের সামিল। এসকল ঘটনার রেকর্ড প্রমানাদি তার কাছে আছে দাবী করে তিনি বলেন,আদালত চাইলে প্রমান হাজির করে অপরাধীর শাস্তি হইলে রাষ্ট্র ও সংবিধান সমুন্নত থাকবে। এর আগে যশোর আদালতেও এমন এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এসএ





