নয়াপল্টনে  বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পর পর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।  

রবিবার বিকাল সাড়ে ৩টায় ওই ঘটনা ঘটে। পরে সেখানে উপস্থিত মূল ছাত্রদলের নেতাকর্মীরা ককটেল হামলা চালানো যুবককে ধাওয়া দেয়। কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও দেখা যায়নি।

ককটেল বিস্ফোরণের পর মূল ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা বিদ্রোহী ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

১৪ অক্টোবর রাতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়।

ওই কমিটি গঠন নিয়ে বঞ্চিতদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েক দফা নয়াপল্টনের ছাত্রদল কার্যালয় দখল-পাল্টা দখল, কক্ষে তালা মারা এবং হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এমকে