নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য শাম্মি আক্তার জামিন পেয়েছেন।বনানী থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় এ জামিন পান তিনি।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামি পক্ষের জামিন আবেদনের এক শুনানি শেষে এ আদেশ দেন। শাম্মীর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে কোনো বাধা রইলো না।
আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অন্যান্য আইনজীবীরা।
গত ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক হন এই নেত্রী।
ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজবিডি)/এএইচ