জামালপুরে স্বাধীন (১৪) নামে এক কিশোরকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
জামালপুর জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ওয়াহেদুজ্জামান সিকদার মঙ্গলবার দুপুর ১২টায় এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাদ্দাম হোসেন (২০), সেতু (১৮), ফজলে রাব্বী (২০), জাকির হোসেন (২৪) ও মিরান (২২)।
জামালপুর পৌর শহরের সকাল বাজার এলাকার কিশোর স্বাধীনকে (১৫) ২০১০ সালের ২৩ মার্চ হত্যা করা হয়।
২০১০ সালের ২৩ মার্চ ওই পাঁচজন জামালপুর সদরের সকাল বাজার এলাকায় স্বাধীনকে হত্যা করেন।
ইআর





