লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জাওরানী-বুড়িরহাট সীমান্তের চন্দ্রপুর এলাকায় ডগ স্কোয়াড এর সহায়তায় ১ হাজার ৮৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।গোপন সংবাদের ভিক্তিতে এ গুলো উদ্ধার করা হয় বলে জানা যায়।
আজ শনিবার ভোর পাঁচটার দিকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।বুড়িহাট বিওপি’র নায়েব সুবেদার আলী আকবর ও জাওরানী বিওপির হাবিলদার আমির হোসেন গোপন সংবাদের ভিক্তিতে চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করে।
এ সময় ফেন্সিডিল বহনকারী একটি পিকাপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৮৫৬৯) ও চালক মাসুদুর রহমান (৫০) কে আটক করা হয়। আটক মাসুদুর রহমান ঢাকা উত্তরখান এলাকার আব্দুল আজিজের পুত্র।
লালমনিরহাট ১৫ বিজিরি লে. কর্নেল মো. শফিক আহমেদ ফেন্সিডিল উদ্ধার ও এক জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা,৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





