বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজার মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে হাজিরা দিতে গিয়ে এজলাসে বসেই দুপুরের খাবার খেলেন। বৃহস্পতিবার বেলা ১১ টা ৫ মিনিটে তিনি এ বিশেষ আদালতে হাজির হন।
জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাসের বাসা থেকে নিয়ে আসা এ খাবার খেয়েছেন বিএনপি প্রধান।
আফরোজা আব্বাস জানান, আমার বাসা থেকে নিয়ে আসা আতপ চাউল দ্বারা নরম ভাত, দেশি মুরগীর মাংস এবং সবজি দিয়ে ম্যাডাম (খালেদা) দুপুরের খাবার খেয়েছেন। তখন আদালতে দুপুরের লাঞ্চ ব্যাক ছিলো।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজির হন তিনি। এর আগে, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে রওনা দেন বিএনপি চেয়ারপার্সন।
এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
অপরাধ
এজলাসে বসেই দুপুরের খাবার খেলেন খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজার মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে হাজিরা দিতে গিয়ে এজলাসে বসেই দুপুরের খাবার খেলেন। বৃহস্পতিবার বেলা ১১ টা ৫ মিনিটে তিনি এ বিশেষ আদালতে হাজির হন।





