আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর নির্দেশ শুনে আদালত থেকে পালিয়ে গেছেন ২ ডাক্তার।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে এ ঘটনা ঘটে।

এর আগে দুদকের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডাক্তার মসিউর রহমান ও আতিউর রহমান। এর পর আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর ওই নির্দেশ শুনে আসামিরা পালিয়ে যান।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ