সাতক্ষীরার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টায় সাতক্ষীরা কলিগঞ্জ সড়কের আলিপুর নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম নীরব হোসেন (১১)। সে আলিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীরব ও তার ভাই সাইকেল যোগে সাতক্ষীরা আসছিল। পথিমধ্যে যশোর ট-১১-৩২৪৯ নামে ঘাতক ট্রাক তাদেরকে পিছন দিক থেকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে নীরব নিহত হয়।
পুলিশ ঘাতক ট্রাকসহ ২ হেলপারকে আটক করেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনটি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৭ জুলাই(টাইমনিউজবিডি.কম)এসআর





