মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউয়ের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

মঙ্গলবার রাত ৯টা ০৯ মিনিটের দিকে কারাগারে গিয়ে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম ।

তিনি বলেন, মীর কাসেম আলীর রিভিউয়ের রায়ের কপি হাতে পেয়েছি। এখন কিছু আনুষ্ঠানিকতা শেষে তা কাশিমপুর কারাগারে পাঠানো হবে।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আইন গবেষণা কর্মকর্তা ফাহিম ফয়সালসহ চারজন রায়ের কপি নিয়ে কারাগারের উদ্দেশে রওনা দেন।

এসএম