মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশনস বিভাগ।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জেড