সাভারে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
সোমবার রাতে সাভারের নবীনগর এবং বকশিবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শোয়েব ও হাসান।
এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, গ্রিলকাটার মেশিন এবং স্বর্ণালংকারসহ নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার সহকারি পুলিশ সুপার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





