সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ আগস্ট দিন ধার্য করেছে আদালত।

বুধবার মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন।

২০১২ সালের বছর ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় খুন হন।

এমআর