রাজধানীর বাড্ডায় শীর্ষ সন্ত্রাসী রিজভি আহমেদ বাবু ওরফে বোঁচা বাবু ওরফে শুটার বাবুকে (৩৮) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা। রোববার বিকাল ৪টার দিকে বাড্ডার সাতারকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহাকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পুলিশ হত্যা, অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেএ





