মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, দেশে ইরাক বা অন্যকোন বিদেশী নাগরিক আইএস এর এজেন্ট হিসেবে কাজ করছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে আটক হাফিজুর রহমান অর্থ সংগ্রহ এবং লোক পাঠানোর কাজ করে আসছে বলে জানান তিনি।

বিশেষ করে ইরাক ও সিরিয়ায় কথিত জিহাদে উদ্ধুদ্ধ করতে ফেসবুক ফ্যানপেজ খুলে জিহাদে যোগ দিতে নানা ধরনের প্রচারণা চালাতে শুরু করেছে জঙ্গিরা।

 

শুক্রবার ‘আইএস বাংলাদেশ’-এর দলনেতা হিসেবে নিজেকে দাবি করা এক জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এমন তথ্য দেন।

 

শুক্রবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সানোয়ার হোসেন প্রমুখ।

 

তিনি বলেন, সরাসরি বাংলাদেশ থেকে ইরাক বা সিরিয়ায় জিহাদে যোগ দিতে যাওয়া সম্পর্কে কোনো তথ্য নেই। তবে বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ নাগরিক সেখানে গিয়ে জিহাদে অংশ নিচ্ছেন, এমন তথ্য রয়েছে।

 

রিমান্ডে আসলে আরো তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।

 

হিফজুর রহমানকে (২২) বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের জঙ্গিবিরোধী এক অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা থেকে আটক করা হয়।

 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ