আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১৪-১৫ সালের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ চেম্বারে স্থগিত।
বুধবার রিহাবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর এই স্থগিতাদেশ দিয়েছেন।
রিহাবের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।রিটের পক্ষে শুনানি করেন এম আমিন উদ্দিন ও ব্যরিস্টার রাগিব রউফ।
গত ২৬ মে রিহাবের নির্বাচন তিন মাসের জন্য করা স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। আজ চেম্বার বিচারপতি নির্বাচনী ওই প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
২৬মে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে রিহাবের পক্ষে আবেদন করার পরে আজ এই আদেশ দেন।
রিহাবের নির্বাচনের জন্য সিডিউল অনুযায়ী ঘোষিত তরিখ ছিল আগামী ৩১ মে।
হাইকোর্টে ওই নির্বাচনে ৫৬ জন বৈধ প্রার্থীকে বাদ দিয়ে ২১ জনের প্রার্থী তালিকা প্রস্তুত ও প্রকাশ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে চার সপ্তাহের রুলও জারি করেছিল।
বাণিজ্য সচিব, রিহ্যাব নির্বাচন বোর্ড, ট্রেড অরগানাইজেশনের পরিচালক, আর্বিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছিল।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী জানান, গত ৬ মার্চ রিহ্যাব কার্যল নির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই তফসিল ঘোষণার পর গত ৭ মে রিহ্যাব নির্বাচনী বোর্ড ৭৭ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে।
তিনি জানান, এরপর গত ১৪ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এরপর চূড়ান্ত প্রার্থীতা প্রকাশের দিন ৫৬ জনকে বাদ দিয়ে ২১ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে তালিকা প্রকাশ করে নির্বাচনী বোর্ড।
বাদপড়া প্রার্থীদের মধ্যে প্রাসাদ নির্মান লিমিডেটের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ প্রার্থীতা প্রত্যাহার না সত্ত্বেও কেন তাকে বাদ দেয়া হয়েছে তা জানতে চেয়ে নির্বাচনী বোর্ডের কাছে ওই দিনই আবেদন করেন।
এরপর ১৭ মে তিনি এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালে এই বিষয়ে মামলা দায়ের করেন। মামলাটি গত ২২ মে শুনানি হলেও কোনো আদেশ না দেওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন।
রাগিব রউফ চৌধুরী বলেন, ২১ সদস্যের কার্য্ নির্বাহী পরিষদের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার লক্ষ্যে ৭৭ জন থেকে ২১ জনকে বৈধ প্রার্থী হিসেবে তালিকা ঘোষণা করেছে নির্বাচনী বোর্ড। এই বিষয়ে আদালতে রিটের শুনানি করে নির্বাচন তিন মাসের স্থগিত করেছিল আদালত।
[b]ঢাকা, কেএ, ২৮ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
অপরাধ
রিহ্যাব নির্বাচনে বাধা নেই
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১৪-১৫ সালের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ চেম্বারে স্থগিত। বুধবার রিহাবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের পক্ষে করা





