ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ কার্যবর্ষের কার্যকরী পরিষদ নির্বাচন হবে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল নতুন দুটি পদসহ ২৭টি পদের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার প্যানেল দুটি তাদের প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার শুরু করে।
সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে নীল প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু মনোনয়ন পেয়েছেন।
২০১৬-২০১৭ কার্যবর্ষের সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মাদ হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে আবু বারেক ফরহাদ, কোষাধ্যক্ষ পদে মো. হাসিবুর রহমান দিদার, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভুইয়া, পাঠাগার সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দফতর সম্পাদক পদে আব্দুল হাই মামুন, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে মো. বাহারুল আলম বাহার।
অন্যদিকে সম্পাদকীয় পদের নীল প্যানেলের প্রার্থীরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, সহ-সভাপতি পদে কাজী মো. আবুল বারিক, কোষাধ্যক্ষ পদে আবু বক্কর সিদ্দিকী, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদের সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কায়ছার রাহাত, পাঠাগার সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দফতর সম্পাদক পদে মো. আফানুর রহমান রুবেল, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ শাখাওয়াত উল্লাহ চৌধুরী মনোনয়ন পেয়েছেন। সমাজকল্যাণ সম্পাদক এবং খেলাধুলা সম্পাদক পদ দুটি নতুন সংযোজন করা হয়েছে।
সাদা প্যানেলের ১৫টি সদস্য পদে মনোনয়ন পেয়েছেন- অ্যাডভোকেট আমিনুল আহসান মামুন, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুর জাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, মো. আলাউদ্দিন খান, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, মোহাম্মাদ খায়রুল ইসলাম, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন, মোহাম্মাদ সাইফুজ্জামান টিপু ও মোহাম্মাদ নুর হোসেইন।
অন্যদিকে সদস্য পদে নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন- অ্যাডভোকেট আজমেরী আহমেদ চৈতি, মো. আব্দুল মোমেন খান মামুন, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ রোকনুজ্জামান সুজা, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তরী আক্তার নুপুর, মোসা. জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ আকতারুল ইসলাম আক্তার এবং সৈয়দ মোহাম্মাদ মাইনুল হোসেইন অপু।
সাদা প্যানেলের সভাপতি পদপ্রার্থী গত দুটি নির্বাচনে এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী গতবার বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়।
উল্লেখ্য, ২০১৪-২০১৫ কার্যবর্ষের নির্বাচনে সাদা প্যানেল ২৫টি পদের মধ্যে শুধু ছয়টি সদস্য পদে এবং ২০১৫-২০১৬ কার্যবর্ষের নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতিসহ পাঁচটি পদে জয়ী হয়।
অন্যদিকে ২০১৪-২০১৫ কার্যবর্ষের নির্বাচনে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে এবং ২০১৫-২০১৬ কার্যবর্ষের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০টি পদে জয়লাভ করে।
এমকে





