খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার কালাপানির ইউনুছ মিয়ার মেয়ে জোৎস্না আক্তার (১৪) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মো: রিয়াদ (২৭) সে গুইমারা উপজেলার কালাপানি গ্রামের আব্দুর রবের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আটককৃত রিয়াদ ও অভিযোগ কারী ইউনুছ মিয়া এক সাথে বালুর ঠিকাদারী কাজ করতেন, সেই সুবাদে রিয়াদের জোৎস্নার বাড়িতে যাতায়াত ছিল। কিন্তু গত ৬ নভেম্বর সন্ধায় ইউনুছ মিয়া  হাফছড়ি গেলে রিয়াদ তার মোবাইল ফোনে কল করে ইউনুছের অবস্থান ও কখন আসবে নিশ্চিত করে।

পরিকল্পিত ভাবে তার বাড়িতে গিয়ে মেয়ে জোৎস্না আক্তার কে একা পেয়ে ধর্ষণের জন্য জোর পূর্বক চেষ্টা চালায়। এ অবস্থায় ইউনুছ সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করলে, রিয়াদ তার অবস্থান টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

পালানোর সময় নিজের ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং দু’টি মোটর সাইকেলের চাবি ফেলে যায় ধর্ষণ চেষ্টাকারী রিয়াদ। ঘরে ঢুকে ইউনুছ তার মেয়ের কাছে এই ঘটনা জানতে পারেন।

পরে ইউনুছ মিয়া বাদী হয়ে ৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০এর -০৩ সংশোধিত ৯(৪) ধারায় গুইমারা থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটুর নিকট বলেন আটককৃতের বিষয়ে প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় আমরা অপরাধীকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করেছি।

এমএ