২৪ জনের মুক্তির দাবিতে তাবলীগ জামায়াতের সৈয়দ ওয়াসীফুল ইসলামসহ ৬ সুরা সদস্যকে অর্থ আত্মসাতের অভিযোগের অপসারণের দাবিতে রমনা থানার সামনে অবস্থান করেছে তাবলীগের একাংশ।
আজ শুক্রবার জুমার নামাজের পরে তারা এ অবস্থান করে বলে জানা যায়।
তাবলীগ জামায়াতের নেতৃত্বদানকারীর সুমন জানান, তাবলীগ জামায়াতের মুরুব্বি ওয়াসীফুল ইসলাম রাজনৈতিক লিপ্সা পূরণ করার জন্য বিভিন্ন প্রোগামে সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন।
তিনি আরো বলেন, এমনকি হেফাজতের সমাবেশে তাবলীগ জামায়াতের অংশগ্রহণের জন্য চেষ্টা করেন। তার সাঙ্গ-পাঙ্গরা প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, অভিলম্বে তার ব্যাপারে অর্থ আত্মসাতের ঘটনা খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি এবং তাবলীগ জামায়াতে নিরহ ২৪ জনকে অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান।
জেইউ/এসএইচ





