সায়েম টেক্সটাইল গ্রুপের এজিএম মো. মনিরুল ইসলাম (৩৫) খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মুরসালিন, শাকিল, আকাশ, আশিক ও জুয়েল।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার হওয়াদের কাছ থেকে মনিরুল ইসলামের ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মে মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে নিখোঁজ হন মনিরুল ইসলাম। পরদিন বুধবার সকাল ৭টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গার মস্তমাঝি এলাকার রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গুলশান-২ এ অবস্থিত সায়েম টেক্সটাইল গ্রুপের এজিএম ছিলেন।

এমবি