দক্ষিণাঞ্চলের ৫ জেলার মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইক, মাহেন্দ্র নামক অবৈধ যান চলাচল বন্ধে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো.খোরশেদ জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
একইসঙ্গে ওই যানগুলো বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে চার সপ্তাহের রুল জারি করেন আদালত।
ঢাকা,কেএ, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





