সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৪-১৫ বর্ষের নির্বাচনের দ্বিতীয় এবং শেষ দিনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দ্বিতীয় ও শেষ দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন উপলক্ষে সুপ্রিমকোর্ট এলাকা উৎসব বিরাজ করছে। মূল প্রতিদ্বন্ধী সরকার দলীয় সাদা ও বিএনপি-জামায়াত দলীয় নীল প্যানেলের সমর্থকরা মিছিল স্লোগানে মুখরিত করে রাখছে সুপ্রিমকোর্ট এলাকা।
নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. নূর  হোসেন  চৌধুরী জানান, মোট ৪ হাজার ৫৪ ভোটের মধ্যে গতকাল ১৫৮১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  
তিনি আরও বলেন, সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। সকাল ১০টা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর মাঝে ১ ঘন্টার বিরতি থাকবে।
তিনি বলেন, ১৪ টি পদের মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭ টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। সভাপতি পদে  ৪ জন, সহ-সভাপতি পদে ৪ জন,  সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সহ-সম্পাদক পদে ৫ জন এবং সদস্য পদে  ১৬ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
সরকার দলীয় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের হয়ে সভাপতি পদে আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল আলম বুদু।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের হয়ে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছে।
এছাড়াও সভাপতি পদে অন্যান্যদের মধ্যে প্রতিদ্বন্ধীতা করছেন অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী ও অ্যাডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ। সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির হয়ে অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল প্রতিদ্বন্ধিতা করছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহ সভাপতি পদে পতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আবুল খায়ের ও অ্যাডভোকেট হোসেনে আরা বেগম। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. আমির হোসেন। সহ সম্পাদক পদে অ্যাডভোকেট মো.হাবিবুর রহমান ও অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত, অ্যাডভোকেট গুলশান আরা বিনতে জামান, অ্যাডভোকেট  মো.আব্দুল আজিজ মিয়া, অ্যাডভোকেট  মো.আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট  মো. নওশের আলী মোল্লা ও অ্যাডভোকেট সালমা হাই টুনি।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. খালেদ আহমেদ ও অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদি। সম্পাদক পদে অ্যাডভোকেট  একেএম রেজাউল করিম খন্দকার ও অ্যাডভোকেট নাসরিন আক্তার। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ সাঈদ। সদস্য পদে প্রতিদ্বন্দ্বতা করছেন অ্যাডভোকেট আফসানা রশিদ, অ্যাডভোকেট মো.আসাদুজ্জামান আনসারী,অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর জমাদার, অ্যাডভোকেট মো.মোস্তফা কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব আলী, অ্যাডভোকেট সালমা বেগম ও অ্যাডভোকেট শামীমা আক্তার বানু।
নির্বাচন শেষে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষ হলে নির্বাচনের ফল ঘোষণা করবেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নূর হোসেন চৌধুরী।
গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট বার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ি ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও দাখিল করা হয়। ২৭ ফেব্রুয়ারি বিকাল সারে ৫টায় মনোয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।
[b]ঢাকা, জিই ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]