ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের হাইকোর্টে হাজির করতেও বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলার আসামি মিজানুর রহমান মিনহাজের জামিন আবেদন নিষ্পত্তি করে আদালত এই নির্দেশনা জারি করেন।
মামলার আসামি মিনজাজের জামিন আবেদনের পক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন আইনজীবী এম এ মোনতাকিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
আদালত বলেছেন, ২০০৭ সালে মামলায় অভিযোগ গঠন করা হলেও নিষ্পত্তি হয়নি। এ কারণে ৬ মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হলো।
এ সময়ের মধ্যে যদি নিষ্পত্তি না হয়, তবে যেসব সাক্ষ্য ও প্রমাণ রয়েছে তার ভিত্তিতে রায় দিতে বলা হয়। এই সময়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সচেষ্ট থেকে মামলা পরিচালনা করতে বলেছেন আদালত।
২০০৪ সালের ২৮ ফেব্রুয়ারি অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার অভিযোগে তার ভাই মানজুর কবির নগরীর রমনা থানায় মামলা দায়ের করেন।
২০০৭ সালের ১৪ জানুয়ারি ৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ওই বছরই অভিযোগ গঠন করা হয়।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের হাইকোর্টে হাজির করতেও বলা হয়েছে।





