জামায়াতের ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বুধবার বিষয়ে আবেদন করা হয়।
বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে।
তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাদপুরীসহ চারজন হাইকোর্টে এ আবেদন করেন। বুধবার এ সংক্রান্ত সম্পূরক আবেদনটি আদালতে পেশ করেন রিট কারীগণের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।
গত রবিবার নির্বাচন কমিশন জামায়াত নেতাদের নির্বাচনে অংশগ্রহনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এ আবেদন করা হয়।





