রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নকল সিডি-ডিভিডি নির্মাতা ও তার আট সহযোগীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্ন সিডি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নকল (পাইরেসি) সম্রাট সেলিম খান ও তার আট সহযোগীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্ন সিডি উদ্ধার করা হয়। দুপুরে এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

এমবি