দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মো. মাকসুদুল হাসান খান এবার ভারমুক্ত হয়েছেন। সরকারের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে তিনি পূনাঙ্গ সচিব হয়েছে।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মো. মাকসুদুল হাসান খানের পদোন্নতি দেওয়া হয়।
২০১৪ সালের ৬ আগস্ট দুদকের ভারপ্রাপ্ত সচিব হিসেবে মো. মাকসুদুল হাসান খান যোগদান করেন।
এর আগে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
একে





