দেশের সকল সরকারি-বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের সিলেবাস ও পরীক্ষা দান পদ্ধতি দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কলেজগুলোর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
এসএম





