হাইকোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর এলএলবি সনদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক প্রথম আলো ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, প্রকাশ ও প্রতিবেদককে দেওয়া সাজার বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণার জন্য আগামী ১৩ মার্চ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৯ ফ্রেবুয়ারি আপিল বিভাগে এ শুনানি শুরু হয়ে আজ শুনানি শেষ হয়।
আপিলকারীদের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন। অপরদিকে বিচারক ফয়সাল মাহমুদ ফয়েজীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
২০০৪ সালের ৩০ অক্টোবর বিচারক ফয়সাল মাহমুদ ফয়েজীর এলএলবি সনদ নিয়ে দৈনিক ভোরের কাগজ এবং প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ফয়েজীর মার্কসিটে এলএলবি বিষয়ে নম্বর ঘঁষামাজা। এরপর ফয়েজীর পিতা সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফয়েজ হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন।
২০০৫ সালের ২১ মার্চ এক রায়ে হাইকোর্ট প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম, প্রতিবেদক একরামুল হক বুলবুল ও মাসুদ মিলাদকে এক হাজার টাকা করে জরিমানা করেন।
এছাড়া ভোরের কাগজের প্রতিবেদক সমরেশ বৈদ্যকে দুই মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ওই সময়কার সম্পাদক আবেদ খান ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্টরা আপিল করেন।
পরবর্তীতে বিচারপতি ফয়েজীর বিরুদ্ধে ২০০৭ সালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়। এরপর ফয়েজী ওই বছরের ১২ জুলাই পদত্যাগ করেন।
[b]ঢাকা, জিই ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
বিচারকের বিরুদ্ধে প্রতিবেদনের আপিলের রায় ১৩ মার্চ
হাইকোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর এলএলবি সনদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক প্রথম আলো ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, প্রকাশ ও প্রতিবেদককে দেওয়া সাজার বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণার জন্য আগামী ১৩ মার্চ ধার্য করেছেন আদালত





