আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক ছাত্রলীগের সভাপতি এনামুল হক শামীমের ওপর গুলিবর্ষণের ঘটনায় মূলপরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দিনগত গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মূলপরিকল্পনাকারী নূরে আলম সিদ্দিকী(৪৭), রানা হাওলাদার, কন্টাক্ট নিয়ে কিলিং মিশনে অংশ নিতে আসা নাজিমুল হক মিটু।
দুপুর ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, গত ৮ জুলাই রাজধানীর পল্টনের প্রিতম হোটেলের সামনে থেকে রানা হাওলাদারকে গ্রেফতার করে। পরে রানাকে জিজ্ঞাসাবাদে রানার ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
পরে রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তথ্য মোতাবেক, কিলিং মিশনে কন্টাক্টে কাজ করতে আসা সন্ত্রাসী নাজিমুল হক মিঠুকে শেরে বাংলানগর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মিঠুর দেয়া তথ্যানুযায়ী পরে রানার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর থানাধীন ডহরশঙ্কর গ্রাম থেকে কিলিং মিশনে ব্যবহৃত লাল রঙের পালসার মোটরসাইকেল(মেট্রো-ল-১৫-৯৩৭৪) উদ্ধার করা হয়।
নাজিমুল হকের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তথ্য মতে মূল পরিকল্পনাকারী নূরে আলম সিদ্দিকীকে রমনা থানাধীন ৪০১ নিউ ইস্কাটন এর ভাড়া বাসা তেকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মনিরুল ইসলাম আরও বলেন, রানা ছাড়াও হারুন ও মেহেদী হাসান সৈকত ওরফে বুলেট ঘটনার সাথে সরাসরি অংশ নেয়।
তিনি বলেন নূরে আলম সিদ্দিকী ইতোপূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত নির্বাচনের সময় তাকে দল থেকে বহিস্কার করা হয়। সম্প্রতি উপজেলা নির্বাচনে নূরে আলম ঝালকাঠি জেলায় অংশ নিয়ে পরাজিত হন।
এছাড়া নূরে আলম সিদ্দিকী ইলিয়াস আলী মোল্লাহ’ এমপি’র এপিএস হত্যা মামলার আসামী। ওই ঘটনায় নূরে আলম জেলও খেটেছেন।
মনিরুল ইসলাম বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের সদস্য ছিলেন নূরে আলম। কিন্তু প্রশ্নপত্র ফাসের ঘটনায় স্টামফোর্ড ইউনির্ভাসিটি থেকে বের করে দেন এনামুল হক শামীম। এই ঘটনার সূত্র ধরেই নূরে আলম সিদ্দিকীর সাথে এনামুল হক শামীমের শত্রুতার সৃষ্টি হয়।
প্রতিশোধ নেয়ার জন্য এনামুল হক শামীমের উপর হামলার পরিকল্পনা করে নূরে আলম। এরই অংশ হিসেবে নূরে আলম সিদ্দিকীর নির্দেশে মোট ৬ লাখ টাকার কন্টাক্টে শামীমের উপর হামলা চালালো হয়। বর্তমানে অপর সন্ত্রাসী জসীম কলকাতায় অবস্থান করছে। আশিক রাজধানীর শীর্ষসন্ত্রাসী বলেও জানান তিনি।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রানা পুলিশকে জানায়, ৬ লাখ টাকার কিলিং মিশনে গুলিবর্ষণকারীদের দলনেতা রানা হাওলাদার এক লাখ দশ হাজার টাকা গুলিবর্ষণে ব্যবহৃত ও উদ্ধারকৃত মোটরসাইকেল ক্রয় করে।
এর আগে সোমবার রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
গত ১৯ জুন রাজধানীর ধানমণ্ডি এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে মোটর সাইকেল আরোহী কয়েকজন শামীমকে গুলি করে পালিয়ে যায়।
ঢাকা, জেইউ, ৯জুলাই, (টাইমনিউজবিডি.কম)// এসএইচ // এআর





