ধর্মীয় অনরুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীকে আগামী ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ চেয়ে আবেদন করেছেন একটি মামলার বাদী।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মামলার বাদী আইনজীবী আবেদ রেজা এ আবেদন করেন।
একই আদালতে তিনি লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলাবাহিনী কাছে পেয়েও গ্রেফতার না করায় দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের আইজিকে নির্দেশ দেয়ারও আবেদন জানান।
আবেদনের শুনানি শেষে সিদ্দিকীকে দ্রুত গ্রেফতারের তাগিদ দেন আদালত। আর দ্বিতীয় আবেদনটি নথিভুক্ত করেন।
এএইচ





