গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার মার্কেটে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে অস্থায়ী দোকান বরাদ্দের অভিযোগে ডিসিসি’র সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. মশিয়ার রহমান এবং কানুনগো মোহাম্মদ আলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রোববার শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক মুহা. এাহবুবুল আলম বাদী হয়ে দণ্ডবিধি ৪২০/ ৪৬৬/ ৪৬৮/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধরায় মামলাটি দায়ের করেন। মামরা নং-৩১।
এ মামলার অপর আসামিরা হলেন; ঢাকা দক্ষিণ সিটির সার্ভেয়ার মোতালেব হোসেন, সার্ভেয়ার মো. ফারুক হোসেন, সার্ভেয়ার মো. বাচ্চু মিয়া, সাবেক সম্পত্তি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন সাবু, সাবেক সম্পত্তি কর্মকর্তা মো. মহসিন উদ্দিন মোড়ল।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের ১ম,২য় ,৩য় ও ৪র্থ তলায় খালি জায়গা, গাড়ি পাকিংইয়ের জায়গায় নিজ খরচে ১৫ টাকা বর্র্গফুট মূল্য নির্ধারণ করে কয়েক শত অস্থায়ী দোকান বরাদ্দ দেন। যা আইনগত কোনো ভিত্তি নেই। আর এ অবৈধ প্রক্রিয়ায় কয়েকশ' দোকান বরাদ্দের মাধমে আসামিরা পরস্পর লাভবান হয়েছেন এবং দোকান বরাদ্দ প্রাপ্তাদেরও লাভবান করিয়েছেন।
দুদক সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের (এস্টেট-২৫২৫) দোকান বরাদ্দের ফাইলে আবেদন পাল্টানো, স্বাক্ষর জাল, নোটশিট পরিবর্তনসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে ২০১২ সালে একটি অভিযোগ দুদকে জমা পড়ে। আর ওই ঘটনায় ডিসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তা , সার্ভেয়ার এবং ঢাকা ট্রের্ড সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি কিশোরগঞ্জ-৫ আসনের ওই এমপি মো. আফজাল হোসেনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়ে।
এ বিষয়ে দুদকের তিন দফা অনুসন্ধানে অভিযোগের সত্যতা পায়। কিন্তু দুই দফা অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তনের কারণে মামলার অনুমোদন বিলম্ব হয়। তৃতীয় দফা অনুসন্ধান শেষে প্রায় ২ মাস আগে প্রতিবেদন জমা হয়। অবশেষে গত ২১ আগস্ট দুদক চেয়ারম্যানের নির্দেশে ওই প্রতিবেদন আংশিক সংশোধন করে মামলার অনুমোদন দেয়। ফলে এমপি আফজাল হোসেনকে বাদ দিয়েই থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিয়ে দুই বছর আগে প্রথম অনুসন্ধান করেন দুদকের উপপরিচালক লুৎফর রহমান। এর পর উপ পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধান সংক্রান্ত বিশেষ টিম গঠন করে। তার পর উপ পরিচালক মো. আখতার হামিদ ভুইয়ার টিম। প্রকৃত আসামিকে বাদ দিয়ে ঘটনার সাক্ষী হিসেবে যাদের বক্তব্য নেয়া হয়েছে তাদেরকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠছে।
এদিকে কামাল হোসেন রিপনের করা এক মামলায় সম্প্রতি কিশোরগঞ্জের সাংসদ মো আফজালের নামে ওই ট্রেড সেন্টার সংক্রান্ত জালিয়াতি এবং চাঁদাবাজির দোকান দখলের ঘটনায় আদালতের পক্ষ থেকে গেফতারি পরোয়ানা জারী করেছে। একই সঙ্গে শাহবাগ থানায়ও এমপি আফজালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
ঢাকা, একে, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





