বিএনপির ঢাকা সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে।
আজ শুক্রবার (০৯ডিসেম্বর) দুপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ চেকপোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে মহাসড়কে কমে গেছে দূরপাল্লার যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস কম চলতে দেখা যায়। স্থানীয় পরিবহন চললেও অদৃশ্য আতঙ্কে মহাসড়কে যাত্রী সংখ্যাও কমে গেছে। তবে বাড়তি সর্তকতার জন্য পুলিশের চেকপোস্ট গতকালের ন্যায় অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার কালিয়াকৈরে চন্দ্রাতে বসানো হয়েছে দুটি চেকপোস্ট। একটি উপজেলার খাড়াজোরা এলাকায় ও নবীনগর মহাসড়কে।
পুলিশ বলেন, মহাসড়কের বাড়তি নিরাপত্তা রুটিন ওয়ার্কের অংশ হিসেবে তারা তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছেন। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি কোনো পুলিশ কর্মকর্তা।
এবিএস





