সাভার থানার ছোট কালিয়কৈর এলাকা থেকে ভূমিদস্যু ও শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুস সাত্তারকে তার দলবলসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যটালিয়ন।
গ্রেফতার কৃত অন্যান্যরা হলেন, আব্দুল হামিদ(৩২), মোঃ একলাছ(৪২) এবং আবু তাহের ওরফে শাহাজউদ্দিন(৩২)।
এসময় তাদের কাছ থেকে ৫ টি বিদেশী পিস্তল, ১ টি শটগান, ১ টি ডিবিবিএল রাইফেল, পিস্তলের ম্যাগাজিন ৬টি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ (লেড বল), ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ৫টি রাম দা উদ্ধার করা হয়।
সোমবার বিকেল ৩টার দিকে র্যাব-১ এর একটি দল তাদেরকে গ্রেফতার করেছে বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের গুণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার বিরুলিয়া ইউনিয়ন ছোট কালিয়াকৈর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমান অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
আসামীদের জিজ্ঞাবাদের ভিত্তিতে মাকসুদুল আলম বলেন, তাদের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সাথে পলাতক আসামী সেলিম মন্ডল(৩৮), মোঃ হুমায়ুন(২৭), মোঃ মুনসুর ওরফে কুটি মুনসুর(২৭) জড়িত রয়েছে।
তারা ঢাকা ও আশুলিয়ার আশেপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অস্ত্রবাজি করে জমি দখল এবং অস্ত্র ভাড়া দেয়ার কাজে নিয়োজিত ছিল।
এছাড়াও এ দলটি ছিনতাই, চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, বাস-টেম্পু ষ্ট্যান্ড নিয়ন্ত্রনসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত।
নানাবিধ অভিযোগের ভিত্তিতে মাকসুদুল আলম আরো বলেন, এলাকার ভুক্তভোগী অনেক লোকজন তার কর্মকান্ডে অতিষ্ট।
আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী সাত্তার সবজি ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে বিভিন্ন ডাকাত ও অপরাধী চক্রের সাথে মিলিত হয়ে নানাবিধ কর্মকান্ডের সাথে যুক্ত ছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এমআ/এসএইচ





