রাজধানীর হাজারীবাগ থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।    

গ্রেফতারকৃতরা হলো- মো. জুয়েল রানা (২৩) ও মো. আল আমিন (৩০)।

রোববার সকালে রাজধানীর হাজারীবাগ এলাকার বেড়িবাঁধ সংলগ্ন সাইদ হোসেন ময়না মার্কেটের সামনে থেকে  তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতরা  দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। জুয়েল রানা টাকার বিনিময়ে চাপাইনবাবগঞ্জ ও এর পার্শ্ববর্তী সীমান্ত এলাকা  হতে অস্ত্র ও গুলি পরিবহন করে ঢাকায় নিয়ে আসে। এরা অস্ত্র বিক্রি এবং ভাড়া দিয়ে থাকে।

তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এমকে