বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এম কে আনোয়ারসহ শীর্ষ ৫ নেতার বিরুদ্ধে মতিঝিল থানায় দায়েরকৃত পৃথক ৩ মামলার জামিন শুনানি সম্পন্ন হয়েছে। দুপুরে আদেশ দেয়া হবে।
বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
অন্য ৩ নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গত বছর ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে এসআই শাহজাহান হত্যা,গাড়িতে অগ্নিসংযোগ,পুলিশের কর্তব্য কাজে বাধা ও বোমা বিস্ফোরণ ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়।
অপরাধ
বিএনপির শীর্ষ ৫ নেতার জামিন শুনানি সম্পন্ন, আদেশ দুপুরে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এম কে আনোয়ারসহ শীর্ষ ৫ নেতার বিরুদ্ধে মতিঝিল থানায় দায়েরকৃত পৃথক ৩ মামলার জামিন শুনানি সম্পন্ন হয়েছে। দুপুরে আদেশ দেয়া হবে।